পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কেনিয়ায় শপিং মলে হামলায় নিহত ৫৯

Posted on September 22, 2013 | in আন্তর্জাতিক | by

130921163557_kenya_shooting_304x171_afpgettyimages

আন্তর্জাতিক ডেস্ক:  কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট বিপণি বিতানে সশস্ত্র হামলায় এ পর্যন্ত ৫৯ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে দেড়শর বেশি । দেশটির সরকার বলছে আক্রমণকারীরা ভবনে এখনো কয়েকজনকে জিম্মি করে রেখেছেন। ওদিকে নিহতদের মধ্যে প্রতিবেশী দেশ ঘানার জনপ্রিয় কবি কফি আউনুর ও তার পরিবারের কয়েকজন সদস্য রয়েছে বলে জানা যাচ্ছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে সরকারি সৈন্যরা তল্লাশি চালাচ্ছে । এই হামলার দায়িত্ব স্বীকার করে সোমালি ইসলামপন্থী সংগঠন আল শাবাবের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, সোমালিয়ায় কেনিয়ার সৈন্যদের উপস্থিতির জবাব হিসাবে এই হামলা করা হয়েছে।

দুপুরে যখন ঐ হামলা শুরু হয়, অনেকেই ভেবেছিলেন যে ঘটনাটি কোন ব্যাংক ডাকাতির মত কোন ঘটনা। কিন্তু বন্দুকধারীরা গুলি চালাতে শুরু করার পর লোকজন আতংকিত হয়ে শপিং মল ছেড়ে পালাতে শুরু করলে সবার ভুল ভাঙ্গে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালো পোশাক এবং মুখোশ পরা এক দল বন্দুকধারী যখন এই হামলা চালায়, তখন শপিং মলটিতে ছিল প্রচন্ড ভিড়।

সুনীল সাচদেভ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন যে দুপুরে নিজের অফিসে তিনি যখন কাজ করছিলেন তখন তিনি একটি বিকট শব্দ শুনতে পান। সেটি যে গ্রেনেড হতে পারে এমনটি তিনি কল্পনাও করেননি। কিন্তু একের পর এক বিস্ফোরণ এবং গুলির শব্দে সবাই বুঝতে পারে যে ভয়ংকর কিছু ঘটেছে।

দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলছেন হামলাকারীদের শপিং-মলের একটি অংশে কোণঠাসা করে ফেলতে সক্ষম হয়েছেন তারা। এদিকে, দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছেন হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। মি. কেনিয়াত্তা বলেছেন যে তার সরকার দেশের ভেতরে কিংবা বাইরে যে কোন শত্রুকে মোকাবেলা করতে প্রস্তুত।

তিনি এই বিপদে দেশের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বিবিসি

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud