পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দক্ষিণ কোরিয়ার শুভেচ্ছা দূত হচ্ছেন তিশা

Posted on September 22, 2013 | in বিনোদন | by

Tisha+(1)

বিনোদন ডেস্ক: অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব দিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার কোরিয়ান দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে তাদের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত লি আন-ইয়াং তিশার হাতে এ বিষয়ক কাগজ হস্তান্তর করবেন আজ ২৩ সেপ্টেম্বর।

তিশা পরবর্তী দুবছর দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে ভূমিকা রাখবেন। তিশাকে একজন টেলিভিশন অভিনেত্রী, মডেল ও প্রযোজক উলেøখ করে কোরিয়ান দূতাবাস আরও জানিয়েছে, বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের ৪০ বছর পূর্তিতে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud