পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শেষ বলে জিতলো মোহামেডান

Posted on September 22, 2013 | in খেলাধুলা | by

Play-20130922112139

ঢাকা: শেষ বলে জিতলো মোহামেডান। ম্যাচও হলো আবাহনী মোহামেডানের মতই। রেববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ৩ উইকেটে হারিয়েছে আবাহনীকে। চিরপ্রদ্বন্দ্বি আবাহনীকে হারাতে শামসুর রহমানের অনবদ্য ১০৫ রানের উপর ভর করতে হয় মোহামেডানকে। দর্শকরা আবাহনী মোহামেডানের এই ‘লড়াই’ উপভোগ করেছেন নেচে গেয়ে।  ক্লাব ক্রিকেটের এই দুই জায়ান্টের ম্যাচ ঘিরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উপস্থিত হন হাজারো দর্শক। স্টেডিয়াম ভরা দর্শকের এমন সরব উপস্থিতি যেনো আবাহনী-মোহামেডানের হারানো গৌরবই জানান দিচ্ছিল।

২৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারে মোহামেডানের প্রয়োজন ছিলো ৫ রান। মুক্তার আলীকে রান শূণ্য রাখার চেষ্টা করছিলেন পেসার আলাউদ্দিন বাবু। কিন্তু তৃতীয় বলে পয়েন্টের উপর দিয়ে মুক্তার আলী ঠিকই চার মারেন। আবার ইনিংসের শেষ বলটি দিয়ে মুক্তার আলী এক রান নিয়ে জয় নিশ্চিত করেন দলের। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আবাহনী সব উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে। জবাবে মোহামেডান শেষ ওভারের নাটকীয়তায় ৩ উইকেটের এই জয় পেলো।

১০৫ রানে অপরাজিত থেকে শামসুর রহমান দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা খেন। ম্যাচ সেরার পুরষ্কারও তার। হাতে। ১১৫ বলে ৮ চার ও ২ ছয়ে শামসুর রহমান তার ইনিংসটি সাজান। তার সাথে মুক্তার আলী ১৬ রানে অপরাজিত ছিলেন। এ দুই ব্যাটসম্যান অস্টম উইকেটে ৩৭ রান যোগ করেন। উত্তেজনায় ঠাসা এ ম্যাচে ছিলো অনেক নাটকীয়তা। ৪৩তম ওভারের শেষ বলে নাবিল সামাদ মাশরাফিকে ফিরিয়ে দেন। ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৮ রান করেন মাশরাফি।

এরপর ৪৪তম ওভারের দ্বিতীয় বলে ধীমান ঘোষকে রান আউট করে সাজঘরে ফেরত পাঠান নাবিল সামাদ। ৩৯ ওভারের শেষ বলে মোহাম্মদ নবীকে ফিরিয়ে দেন নাবিল সামাদ। ৪৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে নাবিল সামাদের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফিরে যান মোহাম্মদ নবী।

তিলাকারত্নে দিলশান ৫১ রানের ইনিংসে ভর করে শুরুর দিকে ভালো জবাব দিতে থাকে মোহামেডান। তবে আবাহনীর পেসার রাজুর বোলিংয়ে শুরুতেই জুপিটার ভোস (৫) ও উপল থারাঙ্গাকে (১১) হারায় তারা। এরপর দিলশানকে ফিরায় স্পিনার নাবিল সামাদ। ২১ রান করে প্যাভিলিয়নের পথ ধরে রাজিন সালেহ।

মোসাদ্দেক হোসেনের ৭৬ ও থারাঙ্গা পারাভিতানার ৬১ রানের সুবাদে মোহামেডানকে ২৮৩ রানের টার্গেট দেয় আবাহনী ক্লাব। মোহামেডানর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার মাশরাফি বিন মর্তুজা।

এই দুই ব্যাটসম্যান ছাড়াও শ্রীলংকান কান্দাবি মাত্র ২২ বলে ঝড়ো ৪৯ রানের ইনিংস খেলেন। সকালে টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মোহামেডানের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের শুরুতে নবম ওভারে নাফিসকে ১৯ ও নাজিমউদ্দিনকে ৯ রানে ফিরিয়ে দেন পেসার মাশরাফি শাহরিয়ার। এর আগে দলীয় ১৫ রানে নাজিমউদ্দিনের ক্যাচ স্লিপে তালুবন্দি করতে পারে নি মোহাম্মদ নবী। অধিনায়ক ইন্দিকা দি সারামকে ৩৩ রানে ফিরিয়ে দেন নবী।

এরপর চতুর্থ উইকেটে ৯২ রান যোগ করেন মোসাদ্দেক ও থারাঙ্গা। এই জুটি ভাঙে মোহাম্মদ নবীর রান আউটে। এরপর পঞ্চম উইকেটে কান্দাবি ও মোসাদ্দেক ৭৬ রানের জুটি গড়েন। কান্দাবি মুরাদ খানের এক ওভারে তুলে নেন ২৬ রান। মাশরাফি দ্বিতীয়ভাগে আক্রমণে এসে মোসাদ্দেক ও কান্দাবিকে ফেরান। মোসাদ্দেক ৬৭ বলে ৩ চার ও ৪ ছয়ে ৭৬ রান করেন। আর কান্দাবি ২২ বলে ৩ চার ও ৪ ছয়ে ৪৯ রানে ফিরে যান।

মাশরাফির ৪টি উইকেট ছাড়াও মুক্তার আলি নেন ৩টি উইকেট এবং ২টি উইকেট নেন মোহাম্মদ নবী।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud