April 23, 2026
কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় মাত্র ৪ টাকার জন্য বাবার থাপ্পড়ে প্রাণ হারিয়েছেন শ্রীদাম নামে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্র। শনিবার রাত ১২টার দিকে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার পর থেকে ঘাতক পিতা ভোলানাথ সাহা পলাতক রয়েছেন।
ভেড়ামারা থানার ওসি সৈয়দ রবিউল ইসলাম জানান, ভেড়ামারা শহরের কাঠেরপুর এলাকার বাসিন্দা শ্রীদামকে শনিবার বিকেলে বাজার করতে পাঠান বাবা ভোলানাথ। বাজার শেষে বাড়ি ফিরলে শ্রীদামের কাছে বাড়তি টাকা ফেরত চাইলে সে জানায় বাজার করে ৪ টাকা ছিল তা দিয়ে চানাচুর খেয়েছি।
এতে ক্ষিপ্ত হয়ে অতি দরিদ্র ভোলানাথ ছেলেকে সজোরে থাপ্পড় মারে। এতে অসুস্থ হয়ে পড়লে দ্রæত তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ১২টায় শ্রীদাম মারা য়ায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।