পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কমার্স ব্যাংকের ভাইস প্রেসিডেন্টসহ আট জনের বিরুদ্ধে মামলা

Posted on September 22, 2013 | in স্বাস্থ্য | by

acc-bcb-logo20130922040407

ঢাকা: জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে প্রায় সাড়ে ২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসবি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের ভাইস প্রেসিডেন্টসহ মোট আট জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় দুদকের সহকারী পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে মামলা দুইটি (মামলা নং-৩৯, ৪০) দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- এসবি গ্রুপের এমডি ও চেয়ারম্যান মো. শাহজাহান বাবলু, পরিচালক মো. আবুল কাশেম, বাংলাদেশ কমার্স ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস. এম. ওয়ালি উল্লাহ, সহকারী ভাইস প্রেসিডেন্ট ও খিলগাঁও শাখার ম্যানেজার মো. আবু সাঈদ, সাবেক এক্সিকিউটিভ অফিসার কামরুল ইসলাম, ফরেন এক্সচেঞ্জ শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সুধীর চন্দ্র সরকার, এক্সিকিউটিভ অফিসার এ. জেড. এম. তারিকুজ্জামান এবং রাফিদ ইন্সপেকশনের মালিক এস. এম. হাসনাত চৌধুরী।

৪০ নম্বর মামলার এজাহারে বলা হয়, এসবি গ্রুপের এমডি বন্ধকী জমির জাল দলিল, নাম জারির সার্টিফিকেট, ডিসিআর, দাখিলা, আরএস ও মহানগর খতিয়ানের কপি ইত্যাদি দাখিল করে বাংলাদেশ কমার্স ব্যাংকের দিলকুশা শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ উত্তোলণ করে আত্মসাত করে।

৩৯ নম্বর মামলার এজাহারে বলা হয়, এসবি এক্সিম বাংলাদেশ ও এসবি ক্রপ কেয়ার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ কমার্স ব্যাংকের দিলকুশা শাখা থেকে প্রি-শিপমেন্ট ক্রেডিট তৈরির মাধ্যমে ৩ কোটি ৪১ লাখ ৭৩ হাজার টাকা আত্মসাত করেন।

ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ২০১১- ২০১২ সালে টাকা আত্মসাৎ হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud