পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আগামী নির্বাচন দেশের শেষ যুদ্ধ: শেখ সেলিম

Posted on September 22, 2013 | in রাজনীতি | by

sheikh-selim_0

ঢাকা:  আগামী জাতীয় নির্বাচনকে দেশের শেষ যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার লোকনাথ রায় চৌধুরী কমপ্লেক্স অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সামনের নির্বাচন দেশের শেষ যুদ্ধ। এই যুদ্ধে নির্ধারণ হবে দেশে রাজাকাররা থাকবে নাকি মুক্তিযোদ্ধারা থাকবে।

শেখ সেলিম বলেন, তত্ত¡াবধায়ক ও নির্দলীয় এই ধরণের কোনো কিছু সংবিধানে নেই। উচ্চ আদালতের নির্দেশে সংবিধান থেকে তত্ত¡াবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হয়েছে। বিরোধী দল বিএনপি যতই ষড়যন্ত্র করুক আগামী সংসদ নির্বাচন বাহাত্তরের সংবিধান অনুযায়ী হবে। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করার পরই বিচার কাজকে বন্ধ করতে খালেদা জিয়া ষড়যন্ত্র শুরু করেছেন। তাই দেশের অস্তিত্বের স্বার্থে ও চলমান উন্নয়ন কর্মকাÐ- অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ফখরুল ইসলাম মুন্সী, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহ আলম প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud