পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিএনপিকে কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র মন্ত্রী

Posted on September 22, 2013 | in রাজনীতি | by

MK-alamgir-sm320130922012429

ঢাকা: বিএনপির কঠোর আন্দোলন করার শক্তি নেই। আর যদি আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী ড, মহীউদ্দীন খান আলমগীর এমপি। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে তিনি বলেন, দু’একটি ঘটনা ঘটলেও তা বিচ্ছিন্ন।  আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী ছাড়াও অংশ নেন, শ্রম ও কর্মস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাসুল হক টুকু, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud