পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আগামী সপ্তাহেও হরতাল দিচ্ছে জামায়াত!

Posted on September 19, 2013 | in জাতীয় | by

images

ঢাকা: আগামী সপ্তাহে আবারও দুইদিনের হরতাল দিচ্ছে জামায়াত। সপ্তাহের রোব-সোমবার অথবা বুধ-বৃহস্পতিবার হরতাল দিতে পারে দলটি। মহানগর জামায়াতের এক দায়িত্বশীল সূত্র  এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামায়াতের নীতি নির্ধারণী বৈঠকে হরতালের তারিখ ঠিক করা হবে বলে জানা গেছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল দেয় জামায়াত।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ফাঁসির দণ্ডাদেশ, দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে আবারও হরতালের চিন্তা করছে জামায়াত।

মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লাকে গত মঙ্গলবার ফাঁসির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

  • বাংলামেইল

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud