পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৪৫ দিনের মধ্যেই রায় কার্যকর করা হবে: হানিফ

Posted on September 17, 2013 | in Uncategorized | by

image_6049_0

ঢাকা: এই সরকারের মেয়াদে আগামী ৪৫ দিনের মধ্যেই ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজার ট্রেনিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, দেশের জনগণ এ রায়ে খুশি। তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। এই একটি রায়ে ৩০ লাখ শহীদের আত্মা ও তাদের স্বজনদের হৃদয় জুড়িয়েছে। মানুষ হত্যা করে কাদের মোলøা কসাই কাদের নামে পরিচিত হয়েছেন।
একাত্তরের যুদ্ধাপরাধীর এ বিচার জাতির কলঙ্ক মোচনের ক্ষেত্রে মাইলফলক বলেও মন্তব্য করেন তিনি।
উলেøখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোলøাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদÐাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া যাবজ্জীবন কারাদÐের সাজা বাড়িয়ে চূড়ান্ত এ রায় প্রদান করেছেন সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার ট্রাইব্যুনালের যাবজ্জীবন কারাদÐাদেশের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিলের রায়টি ঘোষণা করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ।
বেঞ্চের অপর বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
কাদের মোলøার বিরুদ্ধে ৬ নম্বর অভিযোগে সপরিবারে হযরত আলী লস্করকে হত্যার দায়ে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ৪ নম্বর অভিযোগে ঘাটারচর গণহত্যার দায়ে তার যাবজ্জীবন কারাদÐাদেশ হয়েছে, যে অভিযোগ থেকে ট্রাইব্যুনাল তাকে খালাস দিয়েছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud