পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বর্তমান সরকারকে উৎখাত করতে চেয়েছিল আনসারুল্লাহ!

Posted on September 12, 2013 | in জাতীয় | by

20130904144804wANSARULLAH

ঢাকা:  বর্তমান সরকারকে উৎখাত করে শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছিলো উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। দলগুলোর কাছ থেকে তারা ইতিবাচক সাড়াও পেয়েছিলো।

এসব কথা জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। পুলিশের হাতে গ্রেপ্তার আনসারুল্লাহ’র আধ্যাত্মিক গুরু জসিমউদ্দীন রাহমানী ও সংগঠনের সদস্যদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, প্রথমে একটি ওয়েব সাইট হিসেবে যাত্রা শুরু করে আনসারুল্লাহ। আর যেহেতু তারা বাংলায় লেখালেখি করতো সেজন্য এর নাম দেয়া হয় আনসারুল্লাহ বাংলা টিম।

পরবর্তীতে নিজেদের সংগঠন হিসেবে দাঁড় করানো চেষ্টা করে তারা। আর এ পর্যায়ে সংগঠনের নাম পরিবর্তন করে আরো আর্কষণীয় কোনো নাম দেয়ার পরিকল্পনাও করেছিলো তারা।

ধানমণ্ডির হাতেমবাগ মসজিদে কর্মরত অবস্থায় সংগঠনটির আধ্যাত্মিক গুরু জসিমউদ্দীন রাহমানী বিভিন্ন বক্তৃতা, লিফলেট এবং অডিও ভিডিও সিডির মাধ্যমে উদ্বুদ্ধ করার কাজ করতো বলেও জানায় পুলিশ। তার বক্তৃতা শুনেই আধুনিক প্রজন্মের তরুণরা আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দিয়েছিলো বলেও জানান তিনি।

এছাড়া এই সংগঠনের সদস্যরা ছোট ছোট স্লিপার সেলে ভাগ হয়ে কাজ করায় তাদেরকে চিহ্নিত করাও কঠিন হচ্ছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আনসারুল্লাহ বাংলা টিমের অপারেশনাল প্রধান ইজাজ হোসেন বর্তমানে পাকিস্তানে পলাতক থাকলেও এই সংগঠনের আরো তিনজন শীর্ষ নেতাকে গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud