পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নিরাপদ স্থানে ভোটকেন্দ্র স্থাপনের নিদের্শ নির্বাচন কমিশনের

Posted on September 12, 2013 | in আইন-আদালত | by

0,,15725511_303,00

ঢাকা:  স্থানীয় অফিসগুলোকে নিরাপদ স্থানে নির্বাচন কেন্দ্র স্থাপনের নিদের্শ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন বলেছে, ঝুঁকিপূর্ণ হবেনা, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং শান্তিপূর্ণভাবে ভোটাররা যাতে ভোট দিতে পারে এমন স্থানে কেন্দ্র স্থাপন করতে হবে।

আগামী ৩০ অক্টোবরের মধ্যে নিরাপদ কেন্দ্রগুলোর তালিকাও পাঠাতে বলা হয়েছে স্থানীয় নির্বাচন অফিসগুলোকে।
বুধবার থেকে এ সংক্রান্ত চিঠি জেলা এবং উপজেলা অফিসগুলোতে পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

কমিশনের সচিব ড. মোহাম্মদ সাদিক বলেছেন, ১৯৯১ সালের পঞ্চম সংসদে যে ভোট কেন্দ্রগুলো ছিল সেগুলো বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। এর পরের নির্বাচনগুলোতে কিছু ভোট কেন্দ্র নিয়ে সমালোচনা হয়েছে। এই কেন্দ্রগুলোসহ যে গুলো ঝুঁকিপূর্ণ সেই ভোট কেন্দ্রগুলো নিরাপদ স্থানে সরিয়ে আনার কথা বলা হয়েছে।

তিনি জানান, এবার ভোট কেন্দ্র হবে ৪৪ হাজার ৭৯টি। এসব কেন্দ্রে ভোট দেবেন ৯ কোটি ২১ লাখ ৪৭ হাজার ভোটার।

এই কেন্দ্রগুলো কোথায় হলো তার একটি গেজেট প্রকাশ করবে কমিশন। নির্বাচনের ২৫ দিন আগে গেজেটে জানা যাবে কেন্দ্রগুলোর পরিচিতি।

সরকারি আধা-সরকারি কিংবা বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় ভোট কেন্দ্রস্থাপনের দিক নির্দেশনা রয়েছে কমিশনের চিঠিতে। শ্মশান, গোরস্থান এবং মন্দির রয়েছে এমন স্থানে ভোটকেন্দ্র স্থাপনে বিরত থাকতে বলা হয়েছে।

ভোটকেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে প্রয়োজনে প্রার্থীর বাড়ির সন্নিকটে, রাজনৈতিক প্রভাবমুক্ত জায়গা অথবা ভোটাররা যেখানে নিরাপদ মনে করেন সেই স্থানে কেন্দ্র স্থাপন করার নিদের্শ দিয়েছে নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud