পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খালেদার জন্মদিনে চট্টগ্রামে ছাত্রদলের দুইগ্রুপের হাতাহাতি

Posted on August 15, 2013 | in রাজনীতি | by

CtgKhaledaBirthDay

চট্টগ্রাম: চট্টগ্রামে মহানগর বিএনপি কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে ছাত্রদলের দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষ দলের নগর সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেনের গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে।

বেলা এগারোটার দিকে নগর বিএনপি কার্যালয় নসিমন ভবনে কেক কাটা অনুষ্ঠানে নগর সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন ছাত্রদলের সভাপতি গাজী সিরাজকে পরিচয় করিয়ে দিতে গেলে ছাত্রদলের বঞ্চিত নেতারা তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন এবং তাকে লাঞ্চিত করে। এনিয়ে দুই পক্ষে হাতাহাতি শুরু হয়।

এই সময একপক্ষ ডা: শাহাদাত হোসেনের গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করলে তার অনুসারীরা তা নিভিয়ে ফেলে। পরে নগর সভাপতির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud