পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খালেদা জিয়ার ৬৯তম জন্মদিনের কেক কেটেছে বিএনপি

Posted on August 15, 2013 | in রাজনীতি | by

12679

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার ৬৯তম জন্মদিন উপলক্ষে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১টায়  মহিলা দলের নেতাকর্মীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। যুবদলের নেতা কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নেতা-কর্মীদের সাথে নিয়ে পৃথকভাবে কেক কাটেন স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।

এসময় আরো উপস্থিত ছিলেন,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অধ্যাপক এম এ মান্নান, এ্যাডভোকেট আহমেদ আযম খান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সে¦চ্ছাসেবক দলের সভাপতি হাবীব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি এম এ মালেক প্রমুখ।

এদিকে খালেদা জিয়া সর্ব স্তরের দলীয় নেতাকর্মীদের সাথে জন্ম দিনের শুভেচ্ছা বিনিময় করবেন রাত সাড়ে আটটায় তার গুলশান রাজনৈতিক কার্যালয়ে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud