May 18, 2026
ঢাকা : ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিন খালেদা জিয়ার জন্মদিন নয় বলেও দাবি করেন তিনি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টায় তার ফেইসবুক পেইজে এক পোস্টে এ দাবি করেন তিনি।
ফেইসবুক স্ট্যাটাসে জয় বলেন, “এটি সত্যিই দুঃখজনক যে খালেদা জিয়া প্রতিবছর এইদিনে তার জন্মদিন পালন করতে পছন্দ করে। বিভিন্ন দাফতরিক নথিতে তার তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন জন্মদিন আছে, যার কোনোটিই ১৫ আগস্ট নয়। কি ধরনের ব্যক্তি এটি করতে পারে?”
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বৃহস্পতিবার বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
জয় তার স্ট্যাটাসে ৭৫-এর ১৫ আগস্ট নিহত স্বজনদেরও স্মরণ করেন।
তিনি বলেন, “আজ আমি স্মরণ করি আমার পরিবারের সদস্যদের যাদের হত্যা করা হয়েছে; আমার নানা, নানী, মামারা এবং তাদের স্ত্রীগণকে।”
জয় বলেন, “সবচেয়ে পুরনো স্মৃতি হলো আমার রাসেল মামাকে জ্বালানোর স্মৃতিটি। তিনি আমার চেয়ে কয়েক বছরের বড় ছিলেন এবং আমি তার খেলনা চুরি করে নিতাম এবং দৌড়ে নানীর আড়ালে লুকাতাম। তিনি আমার পিছু তাড়া করতেন এবং আমার নানী তাকে ধাতান দিতেন, যা তাকে কাঁদাতো। আমি ছিলাম ৪ বছর বয়সী এবং তিনি ছিলেন ১০ বছরের।