পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Posted on August 15, 2013 | in জাতীয় | by

120130815011129

টুঙ্গিপাড়া: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় পৌঁছান। জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তারা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এসময় তিন বাহিনীর একটি চৌকস দল জাতির পিতাকে রাষ্ট্রীয় সালাম জানায়। পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি হিসাবেও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ডঃ শিরিন শারমিন চৌধুরী এবং সর্বস্তরের মানুষ। বেলা ১১টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ মাহফিলে অংশ নেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud