পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আজ জাতীয় শোক দিবস

Posted on August 15, 2013 | in জাতীয় | by

vvvvvvvvv

ঢাকা: আজ ১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের এই কালরাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে একদল বিপথগামী সেনাসদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। জাতীয় শোক দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, মৃত্যুদণ্ড পাওয়া যেসব ঘাতক এখনো বিদেশে পালিয়ে আছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে সর্বোচ্চ তৎপরতা চালাতে হবে। অন্যদিকে, ১৫ই আগস্টের শোককে- শক্তিতে পরিণত করে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেখানে সকাল ১০টায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারা। পরে বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিলে অংশ নেবেন তারা। জাতীয় শোক দিবস পালনে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিয়েছে নানা কর্মসূচি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud