পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সরকার বিলবোর্ড ঝোলায়নি, টাকাও দেবে না: তথ্যমন্ত্রী

Posted on August 14, 2013 | in রাজনীতি | by

5208bf132e7de-Untitled-3

ঢাকা:  বিলবোর্ড নিয়ে ধোঁয়াশা কাটছে না। সরকারের উন্নয়ন কর্মসূচির ব্যানারগুলো বিলবোর্ড থেকে ধীরে ধীরে সরে গেলেও বিলবোর্ডের মালিকেরা এখনো টাকা-পয়সা পাননি। আদৌ পাবেন কি না, তা-ও তাঁরা বলতে পারছেন না। কে এই টাকা পরিশোধ করবেন, তা এখনো অজানা।প্রথম আলো 

গত সোমবার আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, ‘বিলবোর্ড-মালিকদের সঙ্গে এক সপ্তাহের চুক্তি ছিল। চুক্তি শেষ বলে বিলবোর্ড নামিয়ে ফেলা হয়েছে।’ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বলা হয়, সরকার উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের জন্য বিলবোর্ড ভাড়া নিয়েছিল। টাকা-পয়সা মিটিয়ে দেওয়া হবে।

এদিকে আজ বুধবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু   বলেছেন, ‘বিলবোর্ড তো আমাদের মন্ত্রণালয় ঝোলায়নি। প্রশাসন, সরকার তো তোলেনি। কাজেই টাকা-পয়সাও আমরা দেব না।’ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের। মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদফতর বিভিন্ন পদ্ধতিতে এ কাজ করে থাকে। তবে আজ হাছান মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর দুটি মুঠোফোনই বন্ধ পাওয়া যায়।

বিলবোর্ডগুলো ঢাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত।  তবে চুক্তি, টাকা-পয়সা পরিশোধ ইত্যাদি বিষয়ে ঢাকা সিটি করপোরেশন থেকেও তেমন কিছু জানা যায়নি। ঢাকা সিটি করপোরেশন উত্তরের প্রধান বর্জ্য ব্যবস্থাপক বিপন কুমার সাহা প্রথম আলো ডটকমকে বলেছেন, ‘সরকার সিটি করপোরেশনের কাছ থেকে কোনো বিলবোর্ড নেয়নি। বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়ে থাকতে পারে। ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানকে এজন্য কোনো টাকা-পয়সা পরিশোধ করা হয়েছে কি না, সে বিষয়ে সিটি করপোরেশন কিছু জানে না। এখন পর্যন্ত কারও তরফ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। সেদিক থেকে ধরে নেওয়া যায়, সরকার তাদের কাছ থেকে বিলবোর্ডগুলো নিয়েছিল।’

তবে বাংলাদেশ বিলবোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদ বলেছেন, কোনো বিলবোর্ড-মালিককে সরকার টাকা পরিশোধ করেছে, এমন তথ্য তাঁর জানা নেই। সরকারের কোন মন্ত্রণালয় এই অর্থ পরিশোধ করবে, তা-ও তিনি জানেন না। বিলবোর্ড মালিক সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক সদস্য বলেছেন, ‘ভাই, ব্যানারগুলো যে খুলে নিয়েছে আমরা তাতেই খুশি। টাকা-পয়সার দরকার নেই। ওই যে একটা কথা আছে না…ভিক্ষা চাই না মা…’।

ঢাকা শহরের বিলবোর্ডগুলো বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ট্যাক্সের বিনিময়ে ভাড়া দিয়ে থাকে ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud