April 23, 2026
ঢাকা: হযরত শাহজালাল (রহ,) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি ওজনের ১১৯টি স্বর্ণের বারসহ সাতজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত স্বর্ণের মূল্য সাত কোটি টাকা বলে জানা গেছে। রোববার দুপুর ২টার দিকে বিমানবন্দরের ডমেস্টিক এলাকা থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জসিমউদ্দিন, আমির হোসেন, রাশেদ চৌধুরী, মো. নাজিম, সালাউদ্দিন, লোকমান ভূইয়া এবং আনোয়ার হোসেন। কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের পায়ে তল্লাশি করে ১৪ কেজি ওজনের ১১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বাংলাদেশ এয়ারলাইন্সের (বিডি০৫২) একটি ফ্লাইটে তারা সিলেট থেকে ঢাকায় আসেন। আটকদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। শীর্ষ নিউজ