May 3, 2026
মেহেদী হাসান বাবু: ১১ বছর পর ভিডিও অ্যালবাম প্রকাশ করলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। নাম ‘ঈর্ষা’। শনিবার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্ট থেকে এটি প্রকাশ করা হয়। শিল্পীর বিভিন্ন অ্যালবাম থেকে নির্বাচিত ১০টি গানের মিউজিক ভিডিও দিয়ে সাজানো হয়েছে সংকলনটি। গানগুলো হলো_ ‘প্রতিশোধ’, ‘জানরে’, ‘আকাশের চাঁদ তুমি’, ‘দস্যি ছেলে’, ‘বৈকালের চাঁদ’, ‘ঈর্ষা’, ‘ব্যথার গান’ ইত্যাদি। সব গানের ভিডিও পরিচালনা করেছেন ইয়ামিন এলান।
আসিফ আকবর বলেন, ‘ভিডিও অ্যালবামে বৈচিত্র্য আনতে কাজ করা দরকার দীর্ঘ সময় নিয়ে। ইচ্ছা ছিল, কিন্তু সময় করে উঠতে পারিনি বলেই দ্বিতীয় ভিডিও অ্যালবাম প্রকাশে এতটা সময় নিয়েছি। প্রতিটি গানের দৃশ্যায়নে নান্দনিকতার ছাপ খুঁজে পাওয়া যাবে। আশা করি, ভিডিও অ্যালবামটি সবার ভালো লাগবে।’