May 1, 2026
বার্লিন: ১০২ বছর বয়েসে পিএইচডি করে নজির গড়লেন এক বৃদ্ধা। ৪০০ বছরের জার্মিনি শিক্ষা ব্যবস্থার ইতিহাসে ইনিই প্রথম মহিলা যিনি এই অনন্য নজির গড়েছেন। ১৯৩৮ সাল থেকে শুরু হওয়া এক লড়াই শেষ হল মঙ্গলবার। কেবল ১০২ বছর বয়েছে পিএইচডি করেই নয়, শিলা টাইলজ নামের এই বৃদ্ধার নজির ‘অনন্য’ আরও একটি কারণেও। ১৯৩৮ সালের ক্ষমতাসীন হিটলারের নাজি দল শিলার শিক্ষা ব্যবস্থা আটকেছিল কারণ তিনি ইহুদি। ইহুদি হয়ে জন্মানোর পাপ কাঁধে নিয়ে তিনি দিন গুনতেন সময় বদলানর। তাঁর পর থেকে কেটে গিয়েছে ৮০ বছর। এর মধ্যেও পিএইচডি করার আশা ছাড়েননি বর্তমানে পিএইচডি বলে নিউরো স্পেশালিস্ট শিলা। আপ্লুত এই বৃদ্ধার কথায়, “আমি লড়াই ছাড়িনি। জানতাম আমি খালি হাতে ফিরবো না।” হলও তাই। ১০২ বছর বয়েসে গোটা জার্মানিতে নজির গড়লেন তিনি।