পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

লম্বা পা’য়ে আকাশ ছুঁলেন চিনের ডং লি

Posted on June 10, 2015 | in লাইফস্টাইল | by

long_leg_8-6-15_1
ওয়েব ডেস্ক: সর্বাপেক্ষা বৃহত্ পা তাঁর। প্রায় ৪৫ ইঞ্চি। বছর কুড়ির চিনা মডেল ডং লির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। তার মধ্যে প্রায় চার ফুটের ছিপছিপে পা। একটু অন্যরকম দেখালেও তিনি এখন চিনের জনপ্রিয় মডেল হিসাবে নাম করছেন। চিনের লোকেদের উচ্চতা সাধরণত খাটো হলেও ডংয়ের পরিবারে সবাই লম্বা। তাঁর বাবার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি ও মা ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা। মডেল জগতে আসার আগে তিনি শিক্ষিকা হওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু ছোটো ছোটো শিশুদের কাছে তিনি ছিলেন চিনের প্রাচীরে মতো লম্বা। সাত বছরের শিশুরা ছিল তাঁর হাঁটুর অনেক নিচে। তাঁর শরীরের অস্বাভাবিক বৃদ্ধির জন্য অনেকেই তামাসা করত। হতাশায় ভুগছিলেন ডং। কিন্তু প্রতি মুহূর্তে তাঁর মা-বাবা অনুপ্রেরণা জুগিয়েছিলন। হঠাত একদিন বেজিংয়ে একটি মডেলিং প্রতিযোগিতায় সবার মন কেড়ে নেয় ডং মডেল। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে এখন তিনি হলেন চিনার সুপার মডেল। তবে তাঁকে এখন সবাই “তুই তুই” বলে ডাকে। তার মানে “লম্বা পা”।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud