পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘হিট অ্যান্ড রান’ মামলার ফাইল আগুনে পুড়ে নষ্ট!

Posted on May 27, 2015 | in বিনোদন | by

SalmanKhanচলতি মাসের শুরুতেই যে ঘটনা নিয়ে উপমহাদেশ তোলপাড় হয়ে গিয়েছিল, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলিউড সুপারস্টার সালমান খানের হিট অ্যান্ড রান মামলার নথি মহারাষ্ট্র সরকারের আইন মন্ত্রণালয়েরর কাছে নেই বলে জানা গেছে।

বস্তুত তথ্য জানার অধিকারে আপিল করে মনসুর দরবেশ নামে এক জনৈক এমনটাই জানতে পেরেছেন মহারাষ্ট্র সরকারের থেকে। তাকে জানানো হয়েছে, ২০১২ সালের ২১ জুন দক্ষিণ মুম্বইয়ে রাজ্য সরকারের হেড কোয়ার্টারে ভয়াবহ আগুন লেগে সেই নথি পুড়ে গিয়েছে। ফলে তা মনসুরবাবুকে দেয়া সম্ভব নয়।
মনসুর দরবেশ এমনকী এই মামলায় ২০০২ থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত কত টাকা সরকারি তরফে খরচ করা হয়েছে, তাও জানতে চেয়েছিলেন। সে ব্যাপারেও তাকে কোনো তথ্য দিতে পারেনি মহারাষ্ট্র সরকার।
মে মাসের ৬ তারিখ মুম্বই নগর দায়রা আদালত ‘হিট অ্যান্ড রান’ মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয় বলিউড সুপারস্টার সালমানকে। এরপর সঙ্গে সঙ্গে হাইকোর্টে আবেদন করেন সালমানের আইনজীবীরা। সেদিনই তিন ঘণ্টার মধ্যে তাকে দু’দিনের অন্তর্বর্তী জামিন দেয় আদালত। ২ দিন পর সেই হাইকোর্টই সাজা মুলতুবি করে দেয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud