পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সড়ক দুর্ঘটনায় পাকিস্তানে নিহত ২১

Posted on January 16, 2014 | in আন্তর্জাতিক | by

Inter---120140116092437ঢাকা:  পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে একটি স্কুলভ্যানের সঙ্গে মালামালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ স্কুল শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার করাচির ২৭০ কিলোমিটার উত্তরে নাওয়াবশাহর কাছে কাজী আহমেদ লিংক রোডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্কুলভ্যানটি সম্পূর্ণ ধুমড়েমুচড়ে যায়। নিহত শিক্ষার্থীদের সবাই দৌলতপুরের ব্রাইট ফিউচার স্কুলের পরীক্ষার্থী ছিল। শিক্ষার্থীরা স্কুলবাসে চড়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ১৮ শিশুর সবারই বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। সড়ক দুর্ঘটনায় স্কুলভ্যানের চালকও নিহত হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের পিপলস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং ট্রাকটির চালককে গ্রেফতার করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসাইন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud