April 21, 2026
ঢাকা: বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির মন্ত্রী ও সংসদ সদস্যদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে তাদের শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল। জাতীয় পার্টির দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম বাংলানিউজকে জানান, অনিবার্যকারণবশত বুধবার জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে মন্ত্রী ও সংসদ সদস্যদের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের নতুন দিন জানানো হবে বলে জানান তিনি। তবে একটি সূত্র জানিয়েছে, রওশন এরশাদ অসুস্থ। তার এ অসুস্থতার কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে।