May 30, 2026
ঢাকা: নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রস্তাবের বিষয়ে দলের মত জানাতে আগামীকাল সোমবার বিকেল চারটায় সংবাদ সম্মেলন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর বনানীতে হোটেল সারিনাতে এই সংবাদ সম্মেলন হবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের শায়িরুল কবির খান এ কথা জানান।
দলীয় সূত্রে জানা গেছে, ওই সংবাদ সম্মেলনে খালেদা জিয়া সর্বদলীয় সরকারের একটি বিকল্প প্রস্তাব তুলে ধরতে পারেন।
গত শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে তাতে বিরোধী দলের সদস্যদের নাম আহ্বান করেন।
বাইরে সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা থাকায় হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।