May 4, 2026
রাহাত সাইফুল : ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা সিসেমাটি গত ১০ নভেম্বর সেন্সর বোর্ডে জমা পড়েছে। আগামী বছরের প্রথম দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ-পরীমনি এবং সবুজ-অমৃতা দুই জুটি। এ ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল, আলীরাজ প্রমুখ।
নির্মাতা ওয়াজেদ আলী সুমন রাইজিংবিডিকে জানান, পাগলা দিওয়ানা সিনেমাটি সেন্সর পাওয়ার পরে সঠিকভাবে বলা যাবে কবে মুক্তি দিতে পারব। পরিবেশক সমিতির বুকিং দেখে আমরা সিনেমাটি মুক্তি দিব।
তিনি আরো জানান, পুতুল কথা চিত্রের ব্যানারে নির্মিত পাগলা দিওয়ানা ঢাকা, রাজশাহী, পূবাইলসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়। চলতি বছরের আগষ্টে সিনেমাটির শুটিং শেষ হয়। এ সিনেমায় গান রয়েছে পাঁচটি। এর মধ্যে একটি আইটেম গান।