পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পেপার ম্যাগাজিনের কভারপেজে নগ্ন কিম

Posted on November 13, 2014 | in বিনোদন | by

kim-1415851682বিনোদন ডেস্ক : নিজের পশ্চাদ্দেশের সৌন্দর্য নিয়ে বরাবরই গর্বিত কিম কার্দসিয়ান। তাই কিছুদিন আগেই নিজের পশ্চাদ্দেশের কপিরাইটও চেয়েছিলেন।
এবার আলোচনার ঝড় তুলেছেন, পেপার ম্যাগাজিনের কভারপেজে নিজের এই গর্বিত দিকটার ফটোশুট করে। কিম কার্দাসিয়ান পেপার ম্যাগাজিনের শীতকালীন সংস্করণটিতে মডেল হয়েছেন দেহের পেছন দিকটা উন্মুক্ত করে।
নিজের শরীরের পেছনের দিকটা সম্পূর্ণ প্রদর্শন করা পেপার ম্যাগাজিনের কভারপেজের সেই ছবিটি কিম কার্দাসিয়ান তাঁর টুইটার, ফেসবুক ও ইন্সটাগ্রামেও ভক্তদের জন্য শেয়ার করেছেন।
কভারপেজে কিমকে দেখা যাচ্ছে তৈলাক্ত অবস্থায়। হাতে গ্লাভস জড়িয়ে একটি পোশাক টেনে তুলে শরীর জড়ানোর চেষ্টা করেছেন তিনি। ছবিটি তোলা হয়েছে পেছন দিক থেকে। ছবিটি তুলেছেন ফ্রান্সের বিখ্যাত চিত্রগ্রাহক জিন পল গৌডে। বৃহস্পতিবার বাজারে আসবে পেপার ম্যাগাজিনের চলতি সংখ্যাটি। দাম হচ্ছে ১০ মার্কিন ডলার।
প্রচ্ছদ ছাড়াও ম্যাগাজিনটিতে ৩৪ বছর বয়সী কিমের আরো বেশ কয়েকটি ছবি ছাপা হয়েছে। তবে সেগুলো অন্যান্য ভঙ্গিতে। এর মধ্যে একটিতে দেখা যাচ্ছে, শ্যাম্পেনের বোতল হাতে দাঁড়িয়ে কিম। বোতল থেকে শ্যাম্পেন ছড়িয়ে পড়ছে পিছনে রাখা গ্লাসের ওপর। ছবির ওপর লেখা হয়েছে- ‘ব্রেক দ্য ইন্টারনেট: কিম কার্দাশিয়ান।’ কিমের স্বামী ক্যানি ওয়েস্ট ছবি দেখে দারুণ খুশি বলে জানিয়েছেন কিম।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud