April 20, 2026
ঢাকা : ভারত-বাংলাদেশ সীমান্তে কখনোই ড্রোন মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক সুভাষ জশি। একইসঙ্গে বহুল আলোচিত ফেলানী হত্যা মামলার পুনর্বিচার চলছে বলেও জানান তিনি । .
তিনি বলেন, ভারতের আইনের জবাবদিহিতা রয়েছে, এ কারণে আদলতের এ বিষয়ে কোনো হতস্তক্ষে করা ঠিক হবে না। ৬ দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচলক পর্যায়ে সীমান্ত সম্মেলন শেষে বুধবার পিলখানায় এক প্রেস ব্রিফিংয়ে বিএসএফ’র মহাপরিচালক সুভাষ জসি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান। এর আগে দুই দেশের মধ্যে যৌথ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সাংবাদিকদের এক প্রশ্নর জবাবে তিনি আরো বলেন, বাংলাদেশ সীমান্তে ভারত কখনোই ড্রোন মোতায়েন করবে না। এধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি তিনিও পত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন বলে জানান। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
বাংলাদেশে সীমান্তে থেকে গত ২৪ আগস্ট এক বাংলাদেশিকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে, এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, এ ধরনের অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ডের অভিযোগে এর আগে ৩ বিএসএফ সদস্যকে মুত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা সীমান্ত হতাকাণ্ড জিরোতে আনার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, চলতি বছরে আগস্ট পর্যন্ত মাত্র ৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিজিবির মহাপারিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা, আহত করা ও নির্যাতন করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দুদেশের সন্ত্রাসীরে বিষয়েও আলোচনা হয়েছে।
জাল নোট, মাদকপাচার ও ফেনসিডিল পাচার রোধে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। অবৈধভাবে অনুপ্রবেশের ব্যাপারে দুদেশ একমত হয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর বিজিবি ও বিএসএফ’র মহাপরিচালক পর্যায়ে এক সম্মেলন শুরু হয়েছিল।