পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে এরশাদকে!

Posted on December 13, 2013 | in জাতীয় | by

12203ঢাকা:  নাটকীয়ভাবে আটকের পর এবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। নির্ভরযোগ্য সূত্র থেকে এমন আভাসই পাওয়া গেছে। সব ঠিকটাক থাকলে আজকালের মধ্যেই তাকে সিঙ্গাপুর পাঠানো হতে পারে। এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালের অফিসার্স মেসের ভিভিআইপি ওয়ার্ডে রয়েছেন। দলটির নেতারা দাবি করেছেন তাকে নির্বাচনে আনতে আটকের নাটক করা হচ্ছে। এরশাদকে স্বাভাবিক অবস্থায় হাসপাতালে নেয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের। এরশাদ বিদেশে গেলে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে জাতীয় পার্টিকে নির্বাচনে দেখাতে সরকার তৎপর রয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud