April 18, 2026
ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আটকের ঘটনাকে সাজানো নাটক। জাতীয় পার্টিকে নির্বাচনে নিতেই এ নাটক সাজানো হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর পল্টনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মান্না এসব কথা বলেন। সম্মেলন থেকে ১৯ ডিসেম্বর দুপুর ১২টায় রাজধানীসহ প্রতিটি বিভাগীয় শহরে এক মিনিট কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। অবিলম্বে রাজনৈতিক সহিংসতার অবসান ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।