পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাত পাকে বাঁধা পড়লেন উর্মিলা

Posted on April 30, 2015 | in বিনোদন | by

বিনােদন ডেস্ক: সাত পাকে বাঁধার জন্য দিনটি আগে থেকেই পরিবারের পক্ষ থেকে ঠিক করে রাখা হয়েছিল। আর তাই গত বুধবার এক জমকালো 73469_Urmilaআয়োজনের মধ্য দিয়ে লাক্স তারকা ও মডেল-অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাজধানীর সেনাকুঞ্জে সন্ধ্যায় ব্র্যাকের উচ্চ পদস্থ কর্মকর্তা জয়দ্বীপ সিনহা রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। দুই পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন ছাড়াও উর্মিলার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভি মিডিয়ার একাধিক তারকা। সন্ধ্যা ৭টায় অতিথিরা এসে উপস্থিত হলেও বিয়ের লগ্ন ছিল রাত ১০টায়। লগ্নের নিয়ম ও সময় অনুযায়ী উর্মিলার সঙ্গে জয়দ্বীপ সিনহার বিয়ে হয়। উর্মিলার বিয়ের এ জাঁকজমকপূর্ণ আয়োজনে মিডিয়ার যেসব তারকা উপস্থিত ছিলেন তারা হলেনÑ দীপা খন্দকার, সাহেদ আলী সুজন, কায়েস চৌধুরী, হাসিন রওশন, স্পর্শিয়া সহ আরও অনেকে।
বিয়ে প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘দীর্ঘদিন ধরে টিভি নাটকের সঙ্গে আছি। আরও অনেকটা সময় থাকার ইচ্ছে আছে। এখানে কাজ করতে গিয়ে অনেক ভক্ত ও অনুরাগী হয়েছে। দর্শকের ভালবাসা পেয়েছি অনেক। তাদের এ ভালবাসা নিয়ে পুরো জীবনটা কাটাতে চাই। আজ আমার বিয়ে হলো। আমার সব ভক্ত-অনুরাগী সহ সবার কাছে দোয়া কামনা করছি। নতুন জীবনে পা রেখেছি। বিবাহিত জীবন যেন সুখের হয় সে দোয়াই চাইছি সবার কাছে।’ উল্লেখ্য, গত বছরের ১৭ই অক্টোবর জয়দ্বীপ সিনহার সঙ্গে উর্মিলার বাগদান সম্পন্ন হয়। তখন থেকেই বিয়ের দিন হিসেবে ২৯শে এপ্রিলকে ধার্য করা ছিল।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud