April 16, 2026
স্পোর্টস ডেস্ক: মোহাম্মদ হাফিজের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড় গড়তে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে সফরকারী পাকিস্তান প্রথম ইনিংসে ১ উইকেটে ২২৭ রানে গতকালের দ্বিতীয় দিন শেষ করে। আগের দিন ১৩৭ রানে অপরাজিত পাকিস্তানী ওপেনার মোহাম্মদ হাফিজ আজ ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে ২২৪ রানে আউট হন। তৃতীয় সেশনের খেলায় এখন পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেেট ৫০০ রান। আসাদ শফিক ৪৬ ও সরফরাজ আহমেদ ২০ রানে অপরাজিত আছেন। এর আগে আজহার আলী ৮৩ ও অধিনায়ক মিসবাহ-উল-হক ৫৯ রানে আউট হন। দ্বিতয়ি উইকেটে মোহাম্মদ হাফিজ ও আজহাল আলী ২২৭ রানে জুটি গড়েন। আজকের তৃতীয় দিনের ৯ ওভারের কেরা বাকি থাকতে পাকিস্তান বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১৬৮ রানে এগিয়ে আছে।