পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ-এর গুলিতে ২ বাংলাদেশি নিহত

Posted on November 26, 2015 | in জাতীয় | by

bsf_kata-tar_76266সাতক্ষীরা: সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালি এলাকায় বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরকি গ্রামের মো. নজরুল ইসলাম ও কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের খালেক সরদার। তাদের মরদেহ এখনও ঘটনাস্থল ভারতের তারালি গ্রামে আছে বলে জানায় স্থানীয়রা। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে, তারা এমন একটি খবর জানতে পারলেও তা নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। সীমান্তের লোকজন গরু রাখালদের বরাত দিয়ে আরও জানায়, আজ ভোরে কয়েকজন রাখাল ভারত থেকে চোরাচালান পণ্য নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। বিএসএফ-এর ৭৬ ব্যাটেলিয়নের তারালি ক্যাম্প সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই বাংলাদেশির মৃত্যু হয় বলে জানায় তারা। এ প্রসঙ্গে বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ুন জানান, ‘আমি ওপারে গুলির খবর শুনেছি। হতাহতের খবরও শুনেছি। তবে নিশ্চিত হতে পারিনি।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud