May 8, 2026
ঢাকা: বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহৃৃ.রাজেউন)। বুধবার সকাল পৌনে আটটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। হিরণের পরিবারের সদস্য এবং বরিশালের স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২২ মার্চ রাতে বরিশাল ক্লাবে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে যান হিরন। এর পর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। গুরুতর অবস্থায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হলে চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ওই রাতেই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
২৩ মার্চ অ্যাপোলোতে প্রথম দফায় অস্ত্রোপাচার করা হয়। এরপর তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও গ্লেন ঈগলস মেডিকেল সেন্টারে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনা হয়।