April 25, 2026
ঢাকা: একুশে পদকপ্রাপ্ত দৈনিক ইত্তেফাকের প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আফতাবের গাড়ি চালক হুমায়ুন কবির মোল্লা। মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৩ এর এসআই আশিক ইকবাল হুমায়ুন কবিরকে রোববার সকালে ঢাকার সিএমএম আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমান আসামির জবানবন্দি রেকর্ড করেন। গত ১৪ জানুয়ারি হুমায়ুন কবির মোল্লাসহ ৫ জনকে রিমান্ডে নিয়েছিলো র্যাব। এর আগে গত রোববার ১২ জানুয়ারি তাকে আটক করে র্যাব-৩ এর সদস্যরা। গত বছরের ২৪ ডিসেম্বর রাতে সাংবাদিক আফতাবকে তার রামপুরার নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। ২৫ ডিসেম্বর সকালে আফতাবের লাশ উদ্ধার করে পুলিশ।