পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘সহিংসতা ছাড়াই সরকারের মেয়াদ শেষের উপায় বের করতে হবে’

Posted on October 28, 2014 | in জাতীয় | by

jilani-vaiডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংসদীয় আন্ডার সেক্রেটারি লিন ফেদারস্টোন, এমপি (UK Parliamentary Under Secretary of State for International Development Lynn Featherstone) বলেছেন, ‘কোনোপ্রকার সহিংসতা ছাড়াই সরকারের পাঁচ বছরের মেয়াদ শেষ করার উপায় বের করতে হবে। একসঙ্গে বসে আলাপ-আলোচনার মাধ্যমে দেশের সব রাজনীতিবিদদেরই এ উপায় বের করা দরকার।’ ব্রিটিশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বিকেলে তিনি এ সব কথা বলেন। এ সময় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনও উপস্থিত ছিলেন। গত ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সাংবিধানিকভাবে নির্বাচন ঠিক আছে। তবে এ নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল অংশ নেয়নি যা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যায় না।’ লিন ফেদারস্টোন আরও বলেন, ‘লন্ডনে অনুষ্ঠিত গার্ল সামিটে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অঙ্গীকার করেছিলেন বাংলাদেশে মেয়েদের বয়স নতুনভাবে নির্ধারণের যে প্রক্রিয়া চলছে তা এ অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud