পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আলোচনায় বাপ্পি-আঁচলের লুঙ্গি ড্যান্স

Posted on October 28, 2014 | in বিনোদন | by

প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি আঁচল-বাপ্পির লুঙ্গি ড্যান্স নিয়ে দারুণ আলোচনা তৈরি হয়েছে। ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ছবির একটি আইটেম গানের দৃশ্যে বাপ্পি ও আঁচলকে লুঙ্গি পরে নাচতে দেখা যায়।Achol-inner
সম্প্রতি বিএফডিসিতে ‘চাকবুম চাকবুম, আইলো কুলসুম, লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স’ শিরোনামের এ গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটিকে বলিউডের নকল আইডিয়া বলে সমালোচনাও করেছেন কেউ কেউ।
শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের লুঙ্গি ড্যান্সের পর বলিউডে দারুণ জনপ্রিয় হয়ে উঠে লুঙ্গি ড্যান্স আইডিয়া। বলিউডে এর পর হানি সিং-সানি লিওনকেও দেখা গেছে লুঙ্গি ড্যান্সে। এবার ঢাকাই চলচ্চিত্রে লুঙ্গি ড্যান্সে দেখা যাবে বাপ্পি ও আঁচলকে। শিগগিরই মুক্তি পাবে ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিটি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud