পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Posted on November 21, 2014 | in জাতীয় | by

HASIna16নিউজ ডেস্ক : সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী আজ শুক্রবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা ক্যান্টনমেন্টে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাসস জানায়, পুষ্পস্তবক অর্পণের পর তিনি মুক্তিযুদ্ধের সময় সর্বোচ্চ আত্মত্যাগকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে অভিবাদন জানায়। এ সময় তখন বিউগলে করুন সুর বেজে ওঠে।
পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) তাকে স্বাগত জানান।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) যান। সেখানে তিন বাহিনীর প্রধানগণ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এএফডিতে পৌঁছালে পিএসও এবং এএফডি’র মহাপরিচালকগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করে। দেশ স্বাধীন হওয়ার পর এই ঐতিহাসিক দিবস প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud