পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সর্বশক্তি দিয়ে অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান রিজভীর

Posted on January 9, 2015 | in জাতীয় | by

BNP

পারবেজ হাসান: নেতাকর্মীদের সর্বশক্তি দিয়ে অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার সকালে রাজধানীর বনানী থানা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির এ কর্মসূচি অন্যায়ের বিরুদ্ধে স্বাধীন মত প্রতিষ্ঠা করা। কিন্তু সরকার তা নিষ্ঠুর ভাবে তা প্রতিহত করছে। এসময় তিনি দেশবাসীর প্রতি রাজপথ, রেলপথ ও নৌ পথে সর্বাত্বক অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। রিজভী বলেন, আন্দোলনের মুখে সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, এটা সময়ের ব্যাপার মাত্র। টঙ্গীতে শুরু হওয়া বিশ্ব ইজতেমার মধ্যে অবরোধ নিয়ে কয়েক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের সমালোচনার জবাবে রিজভী বলেন, বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। অবরোধও চলছে। যে সরকার সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দেয়, যার মন্ত্রীরা ইসলাম সম্পর্কে কটুক্তি করে বহাল তবিয়তে থাকে, তাদের মুখে ইসলামের কথা ভন্ডামি ছাড়া কিছুই নয়। এসময় তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অহেতুক হয়রানী বন্ধের আহ্বান জানান রিজভী।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud