পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গণগ্রেফতার বন্ধের আহ্বান এইচআরডব্লিউ’র

Posted on January 9, 2015 | in জাতীয় | by

HRW-logoনিউজ ডেস্ক: সরকারের বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার ও গণমাধ্যমের ওপর বিধি নিষেধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় এইচআরডব্লিউ। এক বিবৃতিতে এইচআরডব্লিউ-এর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যডামস বলেন, ‘সরকারের নির্বিচারে শক্তি প্রয়োগ, গণগ্রেফতার এবং গণমাধ্যমের ওপর বিধি-নিষেধ বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিকে কেবল আরও উত্তপ্তই করবে।’
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, গত বছরের ৫ জানুয়ারি বিরোধী দল বিএনপি ও জামায়াত যে নির্বাচন বর্জন করেছিল সেই ‘বিতর্কিত’ নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণার পর তাদের ওপর কঠোর হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সারাদেশে বিএনপি ও জামায়াতের কয়েক শ’ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ‘জনগণকে রক্ষার অধিকার কর্তৃপক্ষের রয়েছে। তবে তা যেন মানবাধিকার ও আইনের লঙ্ঘন করে না হয়। ‘
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামের গ্রেফতারের প্রসঙ্গ তুলে অ্যাডামস বলেন, ‘গণতান্ত্রিক বলে দাবি করা একটি সরকারের কাছ থেকে এ ধরণের আচরণ প্রত্যাশা করা যায় না।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud