পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সরকারি কাজে বাধা, জেলা আ.লীগ নেতা গ্রেপ্তার

Posted on November 14, 2014 | in জাতীয় | by

BFT689গাইবান্ধা: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে শহরের মোমেনান রোডের বাড়ি থেকে নেতাকে গ্রেপ্তার করা হয়। সরকারি কাজে বাধা ও ভূমি কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওমর ফারুক রুবেল জেলা শহরের মোমেনান রোড এলাকার ময়েনউদ্দিনের ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বাংলামেইলকে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ওমর ফারুক রুবেল শহরের ব্রিজ রোডের ভূমি কার্যালয়ে যান। সেখানে কাগজপত্র তছনছ ও কানুগো খায়রুল আলমকে লাঞ্ছিত করেন। এসময় ভূমি কর্মকর্তা ঘটনার কারণ জানতে চাইলে তাকেও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ওসি বলেন, এ ঘটনায় ভূমি কার্যালয়ের কানুনগো খায়রুল আলম বাদী হয়ে ওমর ফারুক রুবেলসহ সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এরপর শুক্রবার ভোরে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud