পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘সমাধানের একমাত্র পথ সংলাপ’

Posted on July 15, 2014 | in জাতীয় | by

William Hanna.jpgডেস্ক রিপোর্ট: ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেছেন, যেহেতু ৫ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভোট দিতে পারেনি, অধিকাংশ সংসদ সদস্য বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন এবং দেশের বেশিরভাগ দল নির্বাচনে অংশ নেয়নি- তাই এ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন আগের অবস্থানেই রয়েছে। মঙ্গলবার বিকালে হোটেল রূপসী বাংলায় ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট এসোসিয়েশন-বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টকে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উইলিয়াম হানা বলেন, নির্বাচনকেন্দ্রিক সব ধরনের সহিংসতার আমরা নিন্দা করি। আমরা চাই সব ধরনের সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান হোক। এসব সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানাই। তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য-বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা হলো বাংলাদেশের সঙ্গে ইইউ’র সম্পর্কের ভিত্তি। গত বছরে বিভিন্ন সময়ে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ রাষ্ট্রদূত বলেন, আমরা নির্বাচন কমিশনকে সংবিধানের অধীনে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। যাতে তারা সব ধরনের অভিযোগ খতিয়ে দেখতে পারে। প্রসঙ্গত, ৫ জানুয়ারির নির্বাচনে সকল দল অংশ না নেয়ায় ইউরোপীয় ইউনিয়ন কোনো প্রতিনিধি পাঠায়নি এবং তারা এ নির্বাচনকে গ্রহণযোগ্য মনে করেনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud