April 20, 2026
ঢাকা: ছাত্রলীগ খুনি ও বর্বর সংগঠনে পরিণত হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকালে ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংবাদিকদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে এ সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। বিবৃতিতে ছাত্রদলের নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। মেধাবীদের চারণভূমি এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে বারবার কলুষিত করছে ছাত্রলীগ। সাংবাদিকদের ওপর হামলা ছাত্রলীগের হিংস্রতা, বর্বরতা ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। তারা বলেন, গত ২৯ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের ভেতর সাংবাদিকদের ওপর ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলা, সাগর-রুনি হত্যা আওয়ামী শাসনামলে সাংবাদিক নির্যাতনের নিষ্ঠুর উদাহরণ বলা চলে। সংগঠনটির নেতারা অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ ক্যাডারদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানান। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ফুটবল খেলার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সূর্যসেন হলের ছাত্রলীগ সভাপতি মোবারক হোসেন ও তার গ্রুপের ক্যাডাররা সাংবাদিকদের ওপর হামালা চালান। এতে সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক ও ইনডিপেন্ডেন্ট পত্রিকার গালিব আশরাফ, যমুনা নিউজের মনিরুল ইসলাম, বৈশাখী টিভির মাসুদ খান, কালের কণ্ঠে