April 29, 2026
ঢাকা : আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) লেনদেনে চাঙাভাব অব্যাহত রয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। একই সঙ্গে বেড়েছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ। অন্যদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) চাঙা মেজাজে লেনদেন চলছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৭ পয়েন্টে, ডিএস সূচক-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে ৯৭২ পয়েন্টে উঠে আসে। এ সময়ে লেনদেন হয়েছে মোট ২৭৭ কোটি ৬১ লাখ ৩৪ হাজার টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৮৩৪ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার টাকা।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তীত রয়েছে ১৮টির দাম। টাকার অংকে লেনদেনে ডিএসইর শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওঠানামা করছে- লঙ্কাবাংলা ফাইন্যান্স, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, অ্যাক্টিভ ফাইন, কনফিডেন্স সিমেন্ট, অলেম্পিক, মেঘনা পেট্রোলিয়াম, ইউসিবিএল ও গ্রামীণফোন। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সূচক বাড়তে থাকে। যা লেনদেনের প্রথম দেড়ঘণ্টা অব্যাহত ছিল। এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৭৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করে। আর সিএসই-৩০ সূচক ১৫০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৯ পয়েন্টে দাঁড়ায়।
এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তীত রয়েছে ২৩টির দাম। লেনদেন হয়েছে মোট ১৯ কোটি ৭০ লাখ টাকা।