পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শ্রদ্ধা অার ভালোবাসায় সিক্ত ফিরোজা বেগম

Posted on September 10, 2014 | in জাতীয় | by

MG_3267বিনোদন প্রতিবেদক॥ বুধবার দুপুর ২টা থেকে ৩টা ২৮ মিনিট পর্যন্ত শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত ফিরোজা বেগম। এ শিল্পীকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনেরও পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে। শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ড. আব্দুস সালাম, আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিপু মণি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল আলম খোকন। শহীদ মিনারে একটি শোক বইও খোলা হয়েছে। এছাড়া শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন ব্যরিস্টার রফিক-উল-হক, শিক্ষাবিদ আনিসুজ্জামান, সংগীতশিল্পী খায়রুল অানাম শাকিল, সুজিত মোস্তফা, মনির খান, অভিনেত্রী অাফরোজা বানু, সাংবাদিক মোজাম্মেল হোসেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী এবং দেশের বিভিন্ন ব্যান্ডশিল্পীসহ অারও অনেকে।

অার রাষ্ট্রীয় পদক পাওয়া নজরুলসংগীতের কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগমের মরদেহ শহীদ মিনারে নেওয়া হয় দুপুর ২টার একটু অাগে। তার মরদেহের সঙ্গে ছিলেন ছেলে হামিন অাহমেদ, শাফিন অাহমেদ এবং ভাই অাসাফ-উদ-দৌলাসহ নিকট অাত্মীয় স্বজন। শ্রদ্ধা নিবেদনের পর বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। অার শ্রদ্ধা নিবেদন অায়োজনে ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud