April 18, 2026
প্রতিবেদক: ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৩ কেজি ওজনের স্বর্ণবার আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।শাহজালালে ৪৩ কেজি স্বর্ণ আটক মঙ্গলবার গভীর রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ফ্লাইটে কার্গো পণ্য হিসেবে তিনটি কার্টনে এ স্বর্ণ আনা হয়। কার্টন তিনটির ওজন ছিল ৮২ কেজি। এগুলো গার্মেন্টস পণ্য হিসেবে আনা হয়েছিল। এতে সন্দেহ হলে শুল্ক গোয়েন্দা বিভাগ কার্টন তিনটি আটক করে তল্লাশি চালিয়ে ১ কেজি করে ৪৩ টি স্বর্ণবার উদ্ধার করে । যার বাজার মূল্য আনুমানিক ২১ কোটি ৫০ লাখ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান সত্যতা নিশ্চিত করে সমকালকে জানান, স্বর্ণগুলো বিমানবন্দরের হ্যাঙ্গার গেট থেকে পাচারের উদ্দেশে বের করা হচ্ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে। তবে কাউকে গ্রেফতার করা যায়নি।