পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘বিদ্যুত-গ্যাসের দাম বাড়লে আন্দোলন’

Posted on December 10, 2014 | in রাজনীতি | by

fakhrul1_3প্রতিবেদক: বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ালে জনগণকে সাথে নিয়ে আন্দোলন শুরু করার হুমকি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’বিদ্যুত-গ্যাসের দাম বাড়লে আন্দোলন’ তিনি বলেন, ‘প্রতিবছর ৮ হাজার কোটি টাকা লোকসান দিয়ে সেই টাকা জনগণের ওপর চাপিয়ে দেয়া চক্রান্ত করছে সরকার।’ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সরকারের স্বেচ্ছাচারিতার কারণেই জনগণ ভোগান্তিতে পড়েছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সরকারের সমালোচনা করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘সরকার নিজেই মানবাধিকার লঙ্ঘন করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে মানুষ গুম-হত্যা করা হচ্ছে।’মঙ্গলবার দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুদ্দিন টিআইবিকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud