May 8, 2026
সলামী ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ সংগীত আয়োজনে অংশ নেবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচী’র কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এক সঙ্গে তিন লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উদীচীকে আমন্ত্রণ জানায় সরকার। সেখানে অংশ নিতে একুশে পদক প্রাপ্ত দেশের বৃহৎ এই সাংস্কৃতিক সংগঠনটিও সেভাবে সব ধরনের প্রস্তুতি নিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান নেওয়ার সংবাদ ছবিসহ দেশের প্রধান গণমাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এ বিষয়ে তীব্র সমালোচনা হয়। উদীচীও তা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ওই অনুদান গ্রহণ না করার বিষয়ে ২৩ মার্চ আনুষ্ঠানিক বিবৃতি দেয় অর্থ মন্ত্রণালয়।
সরকারের পক্ষ থেকে ওই ঘোষণাকে উদীচী স্বাগত জানিয়েছে উলেøখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেরিতে হলেও সংস্কৃতি মন্ত্রণালয় তথা সরকারের শুভবুদ্ধির উদয় হওয়ায় ধন্যবাদ জানাচ্ছে উদীচী। একই সঙ্গে পরবর্তীতে রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের কাছ থেকে অনুদান না নেওয়ার আহ্বান জানানো হয়।