April 20, 2026
ঢকা: বাংলাদেশ আবার প্রমাণ করলো এ কোনও গণতান্ত্রিক দেশ নয়। কোনও সভ্য দেশ নয় এই দেশ। এই দেশ পৃথিবীর অন্যতম বর্বর দেশ। প্রমাণ করলো এই দেশ ইসলামী সন্ত্রাসীদের দেশ। কিছু সত্য কথা বলেছেন বলে আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফেইসবুকে এক স্ট্যাটাস এই মন্তব্য করেন তসলিমা নাসরিন। দেশের লক্ষ লক্ষ অশিক্ষিত ধর্মান্ধ বর্বর তাঁকে দেশে ঢুকতে দেবে না বলে চিৎকার করছে। সরকারী দল আর বিরোধী দলের মধ্যে কে কত ধর্মান্ধ বর্বর, তার প্রতিযোগিতা চলে। লতিফ সিদ্দিকীকে অপসারণ করে ধর্মান্ধ সরকার বুঝিয়ে দিতে চাইছে, তারাও দেশের অশিক্ষিত ইসলামী সন্ত্রাসীদের মতো অশিক্ষিত, তারাও তাদের মতো ধর্মান্ধ, তারাও কোনও ভিন্ন মতকে বরদাস্ত করে না, তারাও সত্যিকার গণতন্ত্রে এবং মুক্তচিন্তায় বিশ্বাস করে না। ধর্মান্ধ বর্বরদের দেশটায় আমার জন্ম হয়েছিল, ভাবতেই লজ্জা হয় আমার।