পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রেলস্টেশনে ঠাইহলাে অর্ষার

Posted on April 12, 2015 | in বিনোদন | by

orsha_sm_852366649বিনােদন ডেস্ক: সংসার নিয়ে ভালোই কেটে যাচ্ছিল নবনীর জীবন। কিন্তু হঠাৎ স্বামীর সঙ্গে ঝামেলা হওয়ার কারণে বাসা থেকে বের হয়ে আসে নবনী। কিন্তু হঠাৎ একদিন রেলস্টেশনের প্লাটফর্মে অপেক্ষারত অবস্থায় আবার দেখা হয় স্বামী অরণ্যের সঙ্গে। তারপর কাহিনী মোড় নেয় অন্যদিকে। এমনই একটি কাহিনী রচনা ও চিত্রনাট্য করেছেন শারমিন চৌধুরী ইফসিতা। যেখানে অর্ষাকে নবনী এবং অরণ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সজলকে। নাটকের নাম ‘পাশে থাকাই কাছে থাকা নয়’। আর এটি পরিচালনা করছেন আদিত্য জনি। ১৬ এপ্রিল থেকে রাজধানীর বনানী ও গুলশানের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শুরু হবে। নাটকটি নিয়ে অর্ষা বাংলানিউজকে বলেন, ‘নবনী চরিত্রটি করছি। আর সজল ভাইয়ের সাথে এর আগেও কাজ করা হয়েছে। কাহিনীটি একটু ভিন্ন। আশা করছি, দর্শকরা নাটকটি পছন্দ করবেন।’ এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দিতি, বকুল ও রুমি প্রমুখ। খুব শিগগিরই যে কোনো টিভিতে এবারের ঈদে প্রচার হবে নাটক ‘পাশে থাকাই কাছে থাকা নয়’।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud